সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিউআর কোড স্ক্যান করার আগে যেসব বিষয় লক্ষ রাখবেন এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত ‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি
সভাপতি আনোয়ার, সম্পাদক রাজ্জাক

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • / 244

 রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী পরিষদ সভাপতিসহ ছয়টি, বিএনপি সমর্থিত আইনজীবী পরিষদ সাধারণ পরিষদ সাধারণ সম্পাদকসহ দুটি পদে জয়লাভ করেছে। বাকী তিনটি পদে জয়লাভ করেছে সাধারণ আইনজীবী পরিষদের প্রার্থীরা। মঙ্গলবার রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যড. অশোক কুমার সাহা।
নির্বাচনে সভাপতি পদে আওয়ামী আইনজীবী পরিষদের আনোয়ার হোসেন ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পরিষদের অন্য বিজয়ীরা হলেন সহ সভাপতি আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আশরাফুল হাসান আশা, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মেদ আলী মৃধা, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন শেখ এবং অনুপ কুমার দাস।
বিএনপি সমর্থিত আইনজীবী পরিষদের বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং কার্যনির্বাহ সদস্য তুহিন শেখ। সাধারণ আইনজীবী পরিষদ থেকে যুগ্ম সম্পাদক পদে খান মো. জহুরুল হক, কার্যনির্বাহী সদস্য পদে সাখাওয়াত হোসেন সালেহ এবং সুখেন্দু চক্রবর্তী জয়লাভ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সভাপতি আনোয়ার, সম্পাদক রাজ্জাক

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ

প্রকাশের সময় : ০৮:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩