Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনা রাষ্ট্রদূত জাতিসংঘে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, সোমবার শপথ

পাংশায় দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক আহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • / 324

জনতার আদালত অনলাইন রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বনগ্রাম এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গোপাল বিশ^াস নামে এক শ্রমিক আহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের বাদল বিশ^াসের ছেলে। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।  কারা কেন তাকে গুলি করেছে তা এখনও জানা যায়নি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গোপাল বনগ্রামে তার শ^শুরবাড়ি বেড়াতে গিয়েছিল। সন্ধ্যার পরে শ^শুরবাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসার পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুটি গুলি তার পেটে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী জানায়, গোপাল খুবই গরীব। শ্রমিকের কাজ করে সে জীবীকা নির্বাহ করে। কোনো রাজনীতির সাথে সে যুক্ত নয়। কারও সাথে তার শত্রুতাও নেই।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কেন তাকে গুলি করেছে এ বিষয়ে তদন্ত চলছে। যথাসময়ে তা জানানো হবে। আহত ব্যক্তির চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় ভুক্তভোগীর পরিবার থেকে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক আহত

প্রকাশের সময় : ০৭:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২