Dhaka ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘নজরুল পদক’ পেলেন দুই গুণী ব্যক্তি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নওগাঁয় কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১ দুই দিনে ‘ঘুষ.সাইটে’ ৮০৪ অভিযোগ, ঘুষ চাওয়ার দাবি ১৩ কোটি ৬৫ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ও সুশীল সমাজের মতবিনিময় নওগাঁয় চোরাই গরুসহ চোর গ্রেফতার

ট্রেনের ধাক্কায় দ্বিখন্ডিত প্রতিবন্ধী ভ্যানচালক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • / 305

জনতার আদালত অনলাইন    ট্রেনের হুইসেল না শুনতে পারায় রেল ক্রসিংয়ে উঠে পড়েছিলেন ভ্যানসহ। ফলে ট্রেনের ধাক্কায় দ্বিখন্ডিত হয়ে যায় তার শরীর। বুধবার সকাল ১০টার দিকে

রাজবাড়ী-পোড়াদহ রেলপথের রাজবাড়ীর পাংশা উপজেলার কুড়াপাড়া এলাকায় এ ঘটনা  ঘটে। নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তিনি একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের মতিন খানের ছেলে। তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

রাজবাড়ী রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি পাংশার কুড়াপাড়া রেল ক্রসিং অতিক্রম করার সময় ওই ভ্যানচালক ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে রেল ক্রসিংয়ে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় তার দেহ  দ্বিখন্ডিত হয়ে যায়। দুমড়ে মুচড়ে যায় তার ভ্যানটিও।

কুড়াপাড়া এলাকার বাসিন্দা চায়না খাতুন নামে এক গৃহবধূ জানান, তিনি ট্রেন আসতে দেখে ওই ভ্যানচালককে নিষেধ করেছিলেন। কিন্তু সে তার কথা না শুনে ভ্যান নিয়ে রেল লাইনে উঠে যান। পরে তিনি জানতে পারেন ওই ব্যক্তি কানে শুনতনা কথাও বলতে পারত না।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রেনের ধাক্কায় দ্বিখন্ডিত প্রতিবন্ধী ভ্যানচালক

প্রকাশের সময় : ০৯:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২