চাঁদাবাজি মামলায় ফরিদপুর চেম্বার অব কমার্স সভাপতি গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৬:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / 828
জনতার আদালত অনলাইন ॥ চাঁদাবাজির মামলায় ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি ব্যবসায়ী সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ধানমণ্ডির একটি বাসা থেকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। শুক্রবারদুপুরেএকসংবাদবিজ্ঞপ্তিতেফরিদপুরেরঅতিরিক্তপুলিশসুপারজামালপাশাজানান, বৃহস্পতিবাররাতেকোতোয়ালীথানায়রুজুহওয়াএকটিচাঁদাবাজিরমামলায়তাকেওইরাতেইসোয়াএকটারদিকেধানমন্ডিএলাকারএকটিবাসাথেকেগ্রেপ্তারকরেপুলিশ।সিদ্দিকুররহমানেরবিরুদ্ধেআরওচারটিজিআরওচারটিসিআরমামলারয়েছে।তিনটিমামলায়চার্জশিটহয়েছে, বাকিগুলোতদন্তাধীনরয়েছে।শুক্রবারবিকেলেতাকেফরিদপুরেরআদালতেউপস্থাপনকরাহবেএবংপুলিশসাতদিনেররিমান্ডচাইবে।
পুলিশের প্রেস নোটে বলা হয়, সিদ্দিকুর রহমান একজন সন্ত্রাসী এবং তিনি টেন্ডারবাজি বিভিন্ন বাহিনী পালন করে জোরপূর্বক বিপুল পরিমান অবৈধ টাকা অর্জন করেছেন। পুলিশ জানায়, স্থানীয় চরমাধবদিয়া এলাকার লুৎফর রহমান নান্নু খান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি রুজু করেন। অভিযোগে বলা হয়, গত বছরের ১৪ অক্টোবর তার একর জমি জবর দখল ও ১ লক্ষ টাকা চাঁদা নেন সিদ্দিক । এই মামলার আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর ফরিদপুর চেম্বার অব কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন। সেখানে সিদ্দিকুর রহমানও একজন প্রার্থী।























