রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের

শিশু ধর্ষণের অভিযোগে ফরিদপুরে তিনজন গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • / 395

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুর জেলা সদরের ডিগ্রিরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফরিদপুর সদরের আইজুদ্দিন ডাঙ্গী এলাকার শুকুর শেখের ছেলে আকাশ শেখ (১৮), সালাম শেখের ছেলে মো. রুমি শেখ (১৭) ও সদরের পূর্বডাঙ্গী এলাকার আব্দুল রাজ্জাক শেখের ছেলে শিপন শেখ (১৯)। ৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে কোতয়ালী থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয় গত ৭ই নভেম্বর রাত আনুমানিক ১০টা থেকে ১১.৩০টার মধ্যে কোতোয়ালি থানাধীন চট্টপোড়াকান্দি সুলতান নগর ডাঙ্গা গ্রামে ১২ বছরের এক শিশু রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে গেলে আসামি আকাশ শেখ (১৮) ও অজ্ঞাত নামা তিন-চারজন শিশুটিকে পিছন থেকে গিয়ে জোরপূর্বক মুখ চেপে ধরে ইজিবাইকে করে পার্শ্ববর্তী চরমাধবদিয়া ইউনিয়ন এর আছির উদ্দিন মুন্সী ডাঙ্গী এলাকায় নিকলী হাওর এর জনৈক ইদ্রিস শেখের রসুন ক্ষেতের স্যালো মেশিন ঘরে নিয়ে ধর্ষণ করে।

ধর্ষণের পর মুমূর্ষ অবস্থায় ফাঁকা মাঠের মধ্যে ফেলে চলে যায়। পরে শিশুটি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে তার মায়ের কাছে সব ঘটনা বলে। পরবর্তীতে শিশুর মা আত্মীয়স্বজনদের সহায়তায় চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতাল ভর্তি করেন।

এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে ৮ নভেম্বর কোতোয়ালি থানায় এজাহার দাখিল করলে মামলা নং ২২/১১ নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশো/০৩ ) এর ৭/৯/(৩)/৩০ রুজু হয়।

মামলা রুজু হওয়ার ৪ ঘন্টার মধ্যে দলের প্রধান আসামি আকাশকে টেপাখোলা বেরিবাঁধ হতে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

পরে আসামি আকাশের দেয়া তথ্য অনুযায়ী আসামি রনি শেখ (১৮) পিতা আব্দুস সালাম শেখ আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী ও মোহাম্মদ শিপন শেখ (১৯) পিতা মোহাম্মদ রাজ্জাক পূর্ব ডাঙ্গী কে গ্রেফতার করা হয়। এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলে জানানো হয়।

প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পরলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল, মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ও ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশু ধর্ষণের অভিযোগে ফরিদপুরে তিনজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১