Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১ শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী? ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম রাজবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ‌‘আইসিইউ নেই’ বলে দেওয়া হয়নি অ্যান্টিভেনম আমাকে ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

ফরিদপুরে জাতীয় সমবায় দিবস পালন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • / 218

রবিউল হাসান রাজিবঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ পালন করা হয়েছে। ৬ই নভেম্বর শনিবার সকাল ১০.০০ টায়  জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সভাটি ফরিদপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, আঞ্চলিক সমবায় শিক্ষায়তনের অধ্যক্ষ (উপ-নিবন্ধক) খোন্দকার হুমায়ুন কবীর, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আমানুর রহমান, ফরিদপুর কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি মোঃ ওমর আলী খান, দেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সভাপতি মোঃ ইউনুস সিকদার।

সমবায়ীদের পক্ষ থেকে একতা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমান লাল্টু বলেন, সমবায়ীদের মধ্যে যে সকল সমিতির কার্যক্রম ভাল তারা মুল্যায়িত হচ্ছে না। যে সকল সমিতি বিভিন্ন অনিয়ম, দুর্নীতির সাথে জড়িত তারা কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু কিভাবে? ভুঁইফোঁড় সমিতির সদস্যদের নিয়ে তারা কিভাবে নের্তৃত্ব দেয়? কি করে দুর্নীতিবাজদের সমন্বয়ে সমবায় হয়? ফরিদপুরে সমবায় ইউনিয়ন কমিটি হলো কাদের নিয়ে? যাদের সমিতির ভালো কোন তথ্য নেই। এই সকল দুর্নীতিবাজ সমবায়ীদের হাত থেকে সমবায়কে রক্ষা করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সমবায় প্রতিষ্ঠা করেছিলেন। যুদ্ধ পরবর্তী দেশকে সাজাতে জাতির জনক সমবায়কে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ইতিহাসের সবচেয়ে জঘন্য হত্যাযজ্ঞের ঘটনার পর এই বিভাগটি দুর্বল হয়ে যায়। কিন্তু বর্তমান সরকার সমবায়কে ঢেলে সাজাতে পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনারা যারা সমবায়ের সাথে জড়িত সকলে দেশের উন্নয়নে ভুমিকা রাখবেন। ফরিদপুরে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে নির্বাচন নির্বাচিত হন একতা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আঃ রহমান লাল্টু। সার্বিক কার্যক্রমে রুপালি সমবায় সমিতি ১ম, ইভা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি ২য় ও  সৌখিন কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ ৩য় স্থান অধিকার করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফরিদপুরে জাতীয় সমবায় দিবস পালন

প্রকাশের সময় : ০৬:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১