Dhaka ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন : আইনমন্ত্রী কালীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ শিপের স্প্যানিশ নাগরিকের শরীরে সংক্রমণ শনাক্ত জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে : স্পিকার ফরিদপুরে দুই দিন আগেই ভক্তদের নিয়ে ঈদের নামাজ পড়লেন পীর বলিউডে নিষিদ্ধ রণবীর সিং! সৎ সাহস থাকলে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে বিদ্যুৎ অফিস কর্মকর্তার চেয়ারে জামায়াতের এমপি, পাখা দিয়ে বাতাস কর্মচারীর

গোয়ালন্দ উপজেলা বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন: টাকার বিনিময়ে কমিটি ঘোষণার আভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • / 557

জনতার আদালত অনলাইন ॥ সদ্য ঘোষিত গোয়ালন্দ উপজেলা বিএনপি’র কমিটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে অগঠনতান্ত্রিক ভাবে করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপি’র একাংশের নেতৃবৃন্দ। অবৈধ এই আহবায়ক কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গোয়ালন্দ প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও পূর্বে ঘোষিত উপজেলা বিএনপি’র আহবায়ক সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে দলের পক্ষে আন্দোলন সংগ্রাম করে আসা ও হামলা মামলার শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে কোন প্রকার আলোচনা, কর্মীসভা বা বর্ধিত সভা না করে রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব সম্প্রতি গোয়ালন্দ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষনা করেছেন। যে কমিটিতে অনেক নেতা বর্তমানে আওয়ামীলীগে যোগদান করে সক্রিয় ভাবে রাজনীতি করছেন। গত ১ জানুয়ারী রাজবাড়ী জেলা বিএনপি’র ৪৭ সদস্য বিশিষ্ট কমিটির ২৭ জনের সম্মতির ভিত্তিতে গোয়ালন্দ উপজেলা ও গোয়ালন্দ পৌর বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়। যেখানে আমাকে (সুলতান নুর ইসলাম মুন্নু) আহবায়ক ও নাজিরুল ইসলাম তিতাসকে সদস্য সচিব করা হয়। অপরদিকে গোয়ালন্দ পৌর বিএনপি’র আহবায়ক করা হয় এ্যাডভোকেট এবিএম ছাত্তারকে ও সদস্য সচিব করা হয় গোলাম মোন্তাহা রাতুলকে। এই কমিটি গোয়ালন্দ উপজেলা ও পৌর এলাকায় বিএনপি’র সকল কর্মকান্ড পরিচালনা করে আসছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ পন্থায় অনৈতিক আর্থিক লেননের মাধ্যমে ঘোষণা করা গোয়ালন্দ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি আমরা প্রত্যাখ্যান করে বাতিলের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্বে ঘোষিত কমিটির উপজেলা বিএনপি’র সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপি’র সদস্য সচিব গোলাম মোন্তাহা রাতুল, যুগ্ন আহবায়ক আ. হালিম ফকীর, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক রুস্তম মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহন মন্ডল, সাধারন সম্পাদক আইয়ুব আলী খান, জেলা যুবদলের সহ সভাপতি মুরাদ আল রেজা, জেলা ছাত্র দলের সহ সভাপতি মিঠু হাসান, ছাত্রদল নেতা নুর ইসলাম প্রমুখ।

উল্লেখ্য গত ১৮ অক্টোবর রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী ও সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম স্বাক্ষরিত এক পত্রে গোয়ালন্দ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে গোয়ালন্দ পৌর কাউন্সিলর মো. নিজাম উদ্দিন সেককে আহাবায়ক ও মোশারফ হোসেন মুসাকে সদস্য সচিব করা হয়।

এ প্রসঙ্গে সদ্য ঘোষিত কমিটির আহবায়ক মো. নিজাম উদ্দিন সেক জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটি গোয়ালন্দ উপজেলা কমিটি ঘোষণা করেছে। বরং পূর্বে ঘোষিত আহবায়ক কমিটি অগঠনতান্ত্রিক ভাবে করা হয়েছিল। যে কারণে দলের তৎকালীন জেলা কমিটির সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলালকে তার পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দ উপজেলা বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন: টাকার বিনিময়ে কমিটি ঘোষণার আভিযোগ

প্রকাশের সময় : ০৭:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১