Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে : চিফ প্রসিকিউটর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ার লাইক-ভিউয়ের নেশায় উল্টো পথে গাড়ি, প্রাণ গেল ৫ কিশোরের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রিজভী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌরবিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয় ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

১ ঘন্টার জন্য গোয়ালন্দের ইউএনও’র চেয়ারে স্কুলছাত্রী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • / 559

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দায়িত্ব পালন করেছেন  স্কুল ছাত্রী বাবলী আক্তার (১৬)। শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের আসনে বসে এই দায়িত্ব পালন করেন তিনি।

প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এ কার্যক্রমের আয়োজন করে। বাবলী গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ও ন্যাশনাল চাইল্ড টাস্কফের্সের (এনসিটিএফ) সদস্য। তার বাড়ী উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ায়। তার বাবা করিম মীর দুবাই প্রবাসী। মা নাজমা খাতুন গৃহিনী। ৩ বোন ১ ভাইয়ের মধ্যে বাবলী সবার বড়। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশু সংগঠনের সাথে যুক্ত রয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে এক ঘণ্টার জন্য বাবলী আক্তার প্রতীকী উপজেলা নির্বাহী কর্মকর্তার এ দায়িত্ব পালন করেন। এ সময় তিনি  বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ ও মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ রোধে আলোচনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। তাই শিশুদেরকে ছোট হতেই দেশের জন্য প্রস্তুত করা আমাদের সকলের দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন কেকেএস এর কর্মকর্তা আমজাদ হোসেন, রুমা খাতুন, মনঞ্জুরুল ইসলাম, প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ ওয়াইমুভ প্রকল্প কর্মকর্তা পথিক পাল প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১ ঘন্টার জন্য গোয়ালন্দের ইউএনও’র চেয়ারে স্কুলছাত্রী

প্রকাশের সময় : ০৭:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১