রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে গণ অনশন ও বিক্ষোভ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • / 241

জনতার আদালত অনলাইন ॥ছিন্ন ভিন্ন করো নিশ্চিহ্ন শত্রুর ছাউনি’ স্লোগানকে সামনে রেখে ধর্মান্ধ, উগ্র মৌলবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রাজবাড়ীতে গন অনশন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে এই গন অনশন অনুষ্ঠিত হয়। সকাল ৭ টা থেকে শুরু হওয়া গন অনশন চলে দুপুর ১২ টা পর্যন্ত। অনশন শেষে বেড় করা হয় বিক্ষোভ মিছিল। গন- অনশন চলাকালে বক্তারা বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি রংপুর, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপ, মন্দির ও বসতঘরে হামলা করেছে। এরা দুর্বৃত্ত। বর্বরোচিত এধরনের হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা এদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করার আহ্ববান জানান। এসময় উপস্থিত ছিলেন,রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী,জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুর জব্বার,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি এড্যঃ গনেশ নারায়ণ চৌধুরী,সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার প্রমূখ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে গণ অনশন ও বিক্ষোভ

প্রকাশের সময় : ০৭:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১