Dhaka ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • / 305

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে শুক্রবার সকালে বিষধর সাপের কামড়ে সুমি আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মোতাহার হোসেনের মেয়ে। বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল সে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত মাঝরাতে ঘুমের মধ্যে একটি বিষধর সাপ সুমীকে ছোবল দেয়। সে চিৎকার দিলে বাড়ির লোকজন তার কাছে ছুটে আসে। সকালে পরিবারের লোকেরা আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খানগঞ্জ ইউপি চেয়ারম্যান আতাহার হোসেন তকদির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, সুমীকে মৃত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১