শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ

কালুখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা সুপার নিহত, ছেলেসহ আহত ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • / 374

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর এলাকায় শুক্রবার দুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রসা সুপার মাওলানা মোহম্মদ আব্দুস সবুর নিহত হয়েছেন। এঘটনায় তার ছেলে আবু জায়েদ ও নিকটাত্মীয় আশরাফুল ইসলাম গুরুতর আহত হন। বর্তমানে তারা ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহতরা কালুখালী উপজেলার রায়নগর গ্রামের বাসিন্দা। নিহত সবুর পাংশা উপজেলার গঙ্গানন্দদিয়া দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।

কালুখালী থানা ও স্থানীয় সূত্র জানায়, আব্দুস সবুর, তার ছেলে ও এক আত্মীয়কে নিয়ে মোটরসাইকেলযোগে কালুখালী থেকে সোনাপুর বাজারে যাচ্ছিলেন। সবুর নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। সোনাপুর বাজারের কাছাকাছি যাওয়ার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুস সবুর নিহত হন।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, যেহেতু মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। একারণে কোনো মামলা হয়নি। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা সুপার নিহত, ছেলেসহ আহত ২

প্রকাশের সময় : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১