গুরুত্বপূর্ণ সংবাদ:
কমলকৃষ্ণ গুহ’র মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / 314

জনতার আদালত অনলাইন ॥ মহান মুক্তিযুদ্ধের সংগঠক উদীচী শিল্পী গোষ্ঠি রাজবাড়ী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আইনজীবী কমল কৃষ্ণ গুহ’র ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদীচী শিল্পী গোষ্ঠি রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় কমলকৃষ্ণ গু’র জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যড. স্বপন কুমার সোম, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যড. শফিকুল আযম মামুন, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ, জেলা উদীচীর সহ সভাপতি আজিজুল হাসান খোকা, সাংবাদিক বাবু মল্লিক, আসাদুজ্জামান চৌধুরী বাবলা, অ্যড. মাহবুব রহমান প্রমুখ।
Tag :






















