শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে ৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান বকা দিয়েছিলেন কোচ, এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম শাহাদাতের সেঞ্চুরি ম্লান করে ফাইনালে পাকিস্তান তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন অন্য এক নেশায় বুঁদ ইউরোপা লিগের ম্যাচে সংঘর্ষ: জর্জিয়ার রাষ্ট্রদূতকে তলব তুরস্কের রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য রাজনীতি করি- কালুখালীতে উপজেলা কৃষকলীগের সমাবেশে নুরে আলম সিদ্দীকি হক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • / 640

জনতার আদালত অনলাইন ॥ বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দীকি হক বলেছেন,আমি নিজের স্বার্থের জন্য রাজনীতি করি না। আমি মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য রাজনীতি করি। কৃষকের মুক্তির জন্য রাজনীতি করি। কিন্তু বিশেষ একটি মহল মানুষের মুক্তি চায় না,কৃষকের মুক্তি চায় না। এজন্য তারা আমার পথকে আটকে রাখতে চায়। তারা ২ বার আমার উপজেলা চেয়ারম্যান পদ ছিনিয়ে নিয়েছে। কালুখালীর উন্নয়নের গতিধারা রুদ্ধ করে দিয়েছে।

মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে উপজেলা কৃষকলীগ আয়োজনে সিরিজ বোমা হামলা দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন।

 তিনি আরো বলেন, বিশেষ মহলের হাত ধরে পাংশা,বালিয়াকান্দি ও কালুখালীর আওয়ামীলীগ ,যুবলীগ ও ছাত্রলীগে হাইব্রীড যুক্ত হয়েছে। এদের হাতে আজ আওয়ামীলীগ ও কৃষকলীগ  নির্যাতনের  শিকার হচ্ছে। গত ১৫ আগস্ট আমার কর্মীরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিতে গেলে এসব হাইব্রীড আওয়ামীলীগ ,যুবলীগ ও ছাত্রলীগ তাদেরকে বাধা দেয়। তারা আমার কর্মীদের লাঞ্ছিত করে ফুল দিতে দেয়নি। নূরে আলম সিদ্দীকি হক বলেন,ওরা প্রতারক। ওদের সাথে রাজনৈতিক ময়দানে কোন আপোষ হবে না।

সিরিজ বোমা হামলা দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন মিজানুর রহমান।  সভায় জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান,যুগ্মআহ্বায়ক  মোস্তফা মাহমুদ হেনা মুন্সী,গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোমিন শেখ ,এড.আ: ছাত্তার, মুরাদ  হোসেন, বিউটি রানী প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য রাজনীতি করি- কালুখালীতে উপজেলা কৃষকলীগের সমাবেশে নুরে আলম সিদ্দীকি হক

প্রকাশের সময় : ০৮:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১