মার্কেট নির্মাণের প্রতিবাদ ও আইনজীবীদের উপর হামলার বিচার দাবিতে রাজবাড়ীতে আইনজীবীদের মানববন্ধন

- প্রকাশের সময় : ০৭:১৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / 347

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা বার এর জমি দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে ও আইনজীবীদের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে আবারও মানববন্ধন করেছেন আইনজীবীরা। সাধারণ আইনজীবী পরিষদ, রাজবাড়ীর উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনর সভাপতি অ্যড. স্বপন কুমার সোম, যুগ্ম সম্পাদক জহুরুল হক, অ্যড. মাহবুব রহমান, অ্যড. ওমর আলী, অ্যড. নিয়াজ মাহমুদ আইয়ুব, অ্যড. বিজন কুমার বোস প্রমুখ।
বক্তারা বলেন, আদালত কখনই মার্কেট নির্মাণ বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারেনা। সেই কথা ভুলে গিয়ে রাজবাড়ী জেলা বার এর জমি দখল করে মার্কেট নির্মাণ কাজ শুরু করেন। এ বিষয়ে হাইকোর্টে রীট করার পর মার্কেট নির্মাণ কাজ বন্ধ হয়েছে। কিন্তু আমরা আমাদের জমি ফিরে পাইনি। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আদালতের কর্মচারীরা হামলা করেছিল তার সুষ্ঠু বিচার এখনও হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো।






















