ঘাতক দালাল নির্মূল কমিটির শোক দিবসের আলোচনা সভা

- প্রকাশের সময় : ০৬:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / 302

জনতার আদালত অনলাইন ॥ ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম। অন্যদের মাঝে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, সংগঠনের কালুখালী উপজেলা শাখার সদস্য নজরুল ইসলাম, গোয়ালন্দ শাখার সদস্য পরিতোষ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস।
বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে তার লালিত স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ে উঠতো। তবে ত্রা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।






















