Dhaka ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • / 306

জনতার আদালত অনলাইন ॥ এবার রাজবাড়ী সদর থানার পুলিশের বদান্যতায় ১২ বছরের প্রতিবন্ধী শিশু ফিরে পেল তার পরিবারকে। শনিবার জিহাদ শেখ নামের ওই শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সে ফরিদপুর সদর উপজেলার চর নসিপুর গ্রামের মো. জসিম শেখের ছেলে।

রাজবাড়ী সদর থানার এএসআই মাহাবুবুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তারা রাত্রিকালীন ডিউটি করার সময় রাজবাড়ী শহরের রেল স্টেশন রোডে একটি শিশুকে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখেন। তার নাম ঠিকানা জানতে চাইলে কথাবার্তা অস্পষ্ট  থাকায় কিছুই বোঝা যায়নি।  পরে রাজবাড়ী সদর থানার ওসিকে বিষয়টি জানালে তিনি সতর্কতার সাথে শিশুটিকে থানায় নিয়ে আসতে বলেন। থানায় নিয়ে যাওয়ার পর আশেপাশের থানাগুলোতে যোগাযোগ করা হয়। একপর্যায়ে জানা যায়, ফরিদপুরে দুই দিন আগে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। এরপর  তার পরিবারকে  খুঁজে বের করে রাজবাড়ী সদর থানায় আসতে বলা হয়। শনিবার সকালে শিশুর দাদা আব্দুল লতিফ শেখ থানায় এলে তার কাছে হস্তান্তর করা হয়। শিশুটির পরিবার রাজবাড়ী সদর থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

প্রসঙ্গত, গত ১১ জুলাই তারিখে মানসিক প্রতিবন্ধী এক যুবককে রাস্তা থেকে তুলে এনে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছিল রাজবাড়ী সদর থানার পুলিশ। পুলিশের মানবিকধর্মী একাজ সকল মহলে প্রশংসা জুগিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

প্রকাশের সময় : ০৭:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১