গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ২
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / 278
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল রাজবাড়ী সদর উপজেলার দর্পনারায়ণপুর এলাকা থেকে বৃহস্পতিবার ৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে। তারা হলো চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মুকিতপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাজীব ও একই উপজেলার বেলগাছি গ্রামের আক্কা আলীর ছেলে ইলিয়াস হোসেন।
রাজবাড়ীর ওসি ডিবি রাজবাড়ী প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, দর্প নারায়ণপুর এলাকার জনৈক নওশের আলী এর ফার্নিচার এর দোকানে সামনে কুটির হাটগামী পাকা রাস্তার উপর হতে একটি পিক আপ গাড়ীসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
Tag :




















