Dhaka ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালুখালীতে ২ ইজিবাইকের সংঘর্ষে নিহত ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • / 326

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া নামক স্থানে বৃহস্পতিবার সকালে দুই ইজিবাইকের সংঘর্ষে সারোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার বানিবহ গ্রামের  সোহরাব  হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পাংশা উপজেলার নাদুরিয়া ঘাট থেকে পাংশা শহরগামী একটি ইজিবাইক কালুখালীর বিকয়া অতিক্রম করার সময় বিপরীতমুখী অপর একটি ইজিবাইকের সংঘর্ষ হলে যাত্রী সোহরাব হোসেন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি ঝিনাইদহে ব্যক্তিগত কাজ শেষে নাদুরিয়া ঘাট পার হয়ে ইজিবাইকে পাংশা  যাচ্ছিলেন বলে জানা গেছে।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ২ ইজিবাইকের সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : ০৭:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১