গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষক নিতীশ ভৌমিকের পরলোকগমন

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / 353

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিতীশ চন্দ্র ভৌমিক (৫৯) মঙ্গলবার বিকেলে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ছাত্র-ছাত্রীদের কাছে জনপ্রিয় এ শিক্ষক বেশকিছু কবিতা লিখেছেন। কবিতা চর্চার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। রাজবাড়ী মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক ছিলেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। একবার তিনি করোনায়ও আক্রান্ত হন। মঙ্গলবার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে বাণিবহ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
Tag :





















