মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগ: রাজবাড়ীতে পদ্মার চরে গাছের চারা বিতরণ

- প্রকাশের সময় : ০৭:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / 378

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পদ্মার চরে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। চরাঞ্চলের ১৫০ পরিবারের মাঝে ৪৫০ টি বিভিন্ন জাতের গাছ প্রদান করা হয়। সোমবার বিকালে মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের পক্ষ থেকে সদর উপজেরার মিজানপুর ইউনিয়নের চর মৌকুরি ও আমবাড়িয়ার চরে এসব চারাগাছ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের সভাপতি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, সহ সভাপতি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, মধুখালী চিনি মিলের সাবেক এমডি কমলকে সরকার, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাঈদা খানম, শিশুরাজ্যের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ, সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক আহসান হাবিব, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এসএম শামীম, অর্থ সম্পাদক পাপুল আলী, যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান শাফি, আরডিএর সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, প্রভাষক ইমদাদুল হক প্রমূখ। মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের সহ-সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান জানায়, চরাঞ্চলের মানুষেররা নদী ভাঙ্গনের কারনে আর্থিকভাবে পিছিয়ে পড়েছে। সে কারণে তাদের মাঝে ফলজ,বনজ,ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়েছে। এই গাছের ফল বিক্রি করে কিছুটা হলেও আর্থিক ভাবে লাভবান হবে চরাঞ্চলের বাসিন্দারা। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।





















