Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যশোরে বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে পতিত সরকারের উন্নয়নের সূচকের সঙ্গে বাস্তবতার মিল নেই : ড. তিতুমীর নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ভিলেজ পলিটিক্স সামাজিক ব্যাধি, অবসান হওয়া জরুরি জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা ৬৪ জেলার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ কালুখালীতে গৃহবধূ মীমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা

বালিয়াকান্দিতে বিধি নিষেধ উপেক্ষা করে বৌভাতের আয়োজন ॥ বরের ৩০ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • / 323

জনতার আদালত অনলাইন ॥ কঠোর লকডাউনে বিধি নিষেধ উপেক্ষা করে বৌভাতের আয়োজন করায় বর সুকান্ত চন্দ্র রায়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের যদুরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।  সুকান্ত একই এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বৌভাতের আয়োজন বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

জানা যায়, সুকান্ত রায় গত বুধবার বিয়ে করেন। বিয়ে পরবর্তী তার নিজ বাড়িতে বৌভাতের আয়োজন করেন। যেখানে শতাধিক লোককে নিমন্ত্রণ করা হয়। দুপুর থেকে নিমন্ত্রিত অতিথিরা বরের বাড়িতে  আসতে শুরু করে। ব্যাপক  জনসমাগম হওয়ার বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ও বালিয়াকান্দি থানার পুলিশ সেখানে অভিযান চালায়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান, সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে জাঁকজমকভাবে বৌভাতের আয়োজন করা হয়েছে- এমন খবর পেয়ে বরের বাড়িতে অভিযান চালিয়ে এর সত্যতা পান। একারণে বরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে বিধি নিষেধ উপেক্ষা করে বৌভাতের আয়োজন ॥ বরের ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১