Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

পাংশায় বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • / 380

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা উপজেলার ভট্টাচার্যপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ৯ হাজার ২০০ পিচ ইয়াবাসহ  তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ীর পাংশা উপজেলা এলাকার বাসিন্দা আশরাফুজ্জামান আরিফ, মিন্টু মন্ডল এবং পিরোজপুর এলাকার বাসিন্দা মামুন শিকদার।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়; একটি মাদক পাচারকারী চক্র বিপুল পরিমাণ ইয়াবাসহ ভট্টাচার্যপাড়া এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ৯ হাজার ২০০ পিচ ইয়াবা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত নয়টি সীমকার্ডসহ ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। এরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে তারা অস্ত্রের হুমকি দিয়ে মাদক কেনাবেচা করতো।

আসামিদের পাংশা থানায় হস্তান্তর করে মাটক ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৬:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১