Dhaka ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

৬ ইলিশের দাম ১৮ হাজার ৮শ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • / 256

জনতার আদালত অনলাইন ॥ এক সময় গোয়ালন্দের ইলিশের সুনাম ছিল দেশ ছাড়িয়ে বিদেশেও। গোয়ালন্দের ইলিশ নিয়ে রচিত হয়েছে অনেক সাহিত্য রচনা। কিন্তু এখন ইলিশের ভরা মৌসুমেও গোয়ালন্দের পদ্মায় ইলিশ খুবই সামন্য ধরা পড়ে। অন্যান্য বছর শ্রাবণ মাসের বৃষ্টিতে পদ্মায় জাল ফেলে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া গেলেও এবার পদ্মায় ইলিশের আকাল। জেলেরা জাল ফেলে কাঙ্খিত মাছ না পেয়ে হতাশায় দিন গুনছেন।

ঠিক এমনি সময় গোয়ালন্দে পদ্মা নদী থেকে ধরা পরা ৬টি ইলিশ চড়া দামে বিক্রি করেছেন মানিকগঞ্জের আরিচা এলাকার জেলে আনন্দ বাবু। বুধবার (৪ আগস্ট) ভোররাতে দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার পদ্মায় জাল ফেলে ৩কিলোমিটার দুরে মজলিশপুর এলাকায় গিয়ে জাল তুললে মাছগুলো ধরা পড়ে। ওজন দিয়ে দেখা যায় মাছ ৬টির ওজন ৮কেজি। পরে সকালে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া মো. আনোয়ার খাঁনের আড়তে আনলে সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস ব্যবসায়ী শাহজাহান শেখ মাছ গুলো ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৮হাজার ৪০০টাকা দিয়ে কিনে নেন। পরে তিনি ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ২ হাজার ৩৫০টাকা কেজি দরে মোট ১৮হাজার ৮০০টাকায় বিক্রি করেন।

জেলে আনন্দ বাবু জানান, মৌসুম শুরু হলেও পদ্মায় আশানুরুপ ইলিশ না পেয়ে আমরা খুবই হতাশ হয়ে পরেছিলাম। বুধবার ভোর রাতে পদ্মা নদীতে জাল ফেললে মাছগুলো ধরা পড়ে। পরে মাছগুলো দৌলতদিয়া ঘাটে এনে বিক্রি করি।

এ সময় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, গোয়ালন্দের পদ্মার ইলিশ মাছের প্রচুর চাহিদা। কিন্তু বর্তমানে ইলিশ মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না। তাই মাছগুলো একটু বেশী দামেই কিনেছিলাম। বিক্রির জন্য খুব বেশী সময় অপেক্ষা করতে হয়নি। মাছটি লাভে বিক্রি করতে পেরে খুবই ভাল লাগছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৬ ইলিশের দাম ১৮ হাজার ৮শ

প্রকাশের সময় : ০৮:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১