শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই

পাংশা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ডা. পাতার করোনায় মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • / 857

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এএফএম শফিউদ্দিন পাতা করোনায় আক্রান্ত হয়ে  মারা গেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মঙ্গলবার দ্পুুর দুইটার দিকে রাজধানী ঢাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃুত্যুকালে তিনি  স্ত্রী তিন মেয়ে, দুই ছেলে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) দুটি সংগঠনেরই তিনি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া জড়িত ছিলেন রোটারী ক্লাবের সাথেও।

পাংশা শহরে উপজেলা পরিষদ সংলগ্ন দি মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকের মালিক ছিলেন তিনি। সেখানেই তিনি সপরিবারে বসবাস করতেন।

রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি বরিশাল জেলার সিভিল সার্জনের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে চাকরী থেকে অবসরের পর তিনি আওয়ামী লীগে  যোগ দেন। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি তারিখে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

জানা গেছে, গত ২৬ জুলাই তারিখে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৯ জুলাই তারিখে তাকে ঢাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে আটটায় পাংশা জজ স্কুল মাঠে তার জানাজার নামাজ শেষে তার গ্রামের বাড়ি কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

তার মৃত্যুতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম হোসেন টিটন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল মোর্শেদ আরুজ শোক প্রকাশ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ডা. পাতার করোনায় মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১