Dhaka ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশা থানা পুলিশের অভিযান ২টি ওয়ান শুটারগান ৫রাউন্ড গুলি ও চোরাই মোটরসাইকেল উদ্ধার ॥ গ্রেপ্তার ৪

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • / 377

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ীর পাংশা থানার পুলিশ মঙ্গলবার পৃথক দুটি অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড  গুলি, একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এসময় চারজনকে গ্রেপ্তার করা হয়।

পাংশা  থানা সূত্র  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার পাংশা উপজেলার বনগ্রাম এলাকা থেকে সনাতন কুমার মন্ডল ওরফে আশীষকে গ্রেপ্তার করা  হয়। পরে তার দেওয়া তথ্যমতে বনগ্রাম-বাগলী আঞ্চলিক সড়কের পাশে একটি পুকুর চালায় মাটির নিচে  পুঁতে রাখা দুটি ওয়ান শুটারগান, পাঁচটি তাজা কার্তুজ ও একটি ফায়ার করা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার সনাতন  বনগ্রামের নিরাপদ মন্ডলের ছেলে।

অপরদিকে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় পাংশা  শহর থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলো পাংশা  উপজেলার হাজরাপাড়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলে নয়ন শেখ, মোহম্মদ মল্লিকের ছেলে শাকিল আহমেদ ও আয়ুব আলীর ছেলে মোমিন হাসান। গ্রেপ্তারের পর নয়নের হেফাজতে থাকা ১১০ সিসি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় সনাতনের বিরুদ্ধে অস্ত্র আইনে পাংশা থানায় মামলা হয়েছে। সব আসামিকে  রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশা থানা পুলিশের অভিযান ২টি ওয়ান শুটারগান ৫রাউন্ড গুলি ও চোরাই মোটরসাইকেল উদ্ধার ॥ গ্রেপ্তার ৪

প্রকাশের সময় : ০৭:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১