Dhaka ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশার ইউএনও ফোন ক্লোন করে চাঁদা দাবি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • / 308

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলীর সরকারি ফোন নাম্বার ক্লোন করে শিক্ষকসহ বিভিন্ন জনের কাছে চাঁদা দাবি করেছে একটি প্রতারক চক্র।

জানা গেছে, রোববার দুপুর থেকে প্রতারক চক্রটি পাংশা ইউএনও’র সরকারি নাম্বার ০১৭৩৩৩৩৬৪০৫ থেকে শিক্ষকসহ বেশ কয়েকজনের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। পরে অপর একটি নাম্বার (০১৮৩৮৯৫৭৭২৯) থেকেও ইউএনও পরিচয়ে চাঁদা দাবি করা হয়।

বিষয়টি জানতে পেরে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী ইউএনও পাংশার ফেসবুকে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান। তিনি লেখেন, পাংশার অফিসিয়াল নাম্বার ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের  কাছে কে বা কারা  টাকা চাচ্ছে। তাদের সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, প্রতারক চক্রটি ইউএনওর সরকারি নাম্বার ক্লোন  করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফোন করে ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি দেওয়া হবে বলে টাকা চায়। এছাড়া বিভিন্ন মানুষের কাছেও টাকা দাবি করা হয়েছে। পরে অপর একটি নাম্বার থেকে একইভাবে টাকা দাবি করা হয়েছে। এবিষয়ে তিনি পাংশা থানায় একটি জিডি করেছেন।

পাংশা থানার এসআই মিজানুর রহমান জানান, ইউএনও নিজেই বাদী হয়ে  জিডিটি দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশার ইউএনও ফোন ক্লোন করে চাঁদা দাবি

প্রকাশের সময় : ০৬:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১