Dhaka ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

ডেঙ্গু প্রতিরোধে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১২:২৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • / 332

জনতার আদালত অনলাইন ॥ ডেঙ্গু প্রতিরোধে রাজবাড়ী জেলা  পুলিশ বিভিন্ন  কার্যক্রম হাতে নিয়েছে। ইতিমধ্যে জেলার  থানা এলাকাগুলোর আশেপাশে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনের স্প্রে  করা  হয়েছে।

রাজবাড়ী সদর থানার উদ্যোগে থানা এলাকার আশেপাশে সকল আগাছা  পরিষ্কার করা হয়েছে। মশার বিস্তার যেন  না ঘটে এজন্য  ময়লা আবর্জনাও পরিষ্কার করা হয়েছে। এছাড়া জমে থাকা বৃষ্টির  পানি নিষ্কাশনের ব্যবস্থাও করা হয়। পাংশা  থানায়ও একই  কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, সম্প্রতি দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। রাজবাড়ীতেও যে এর বিস্তার ঘটবে না তার নিশ্চয়তা নেই। একারণে আগেভাগেই তারা সচেতনতামূলক কার্যক্রম হিসেবে জেলার সকল থানা, পুলিশ তদন্ত কেন্দ্র, ফাঁড়িসহ পুলিশ সংশ্লিষ্ট সকল অফিসের আশে পাশে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মশক নিধনের জন্য ফগার মেশিন আনা হয়েছে।  মাঝে মধ্যেই স্প্রে করা হবে। ডেঙ্গুর প্রাদুর্ভাব যেন ছড়িয়ে  না পড়ে সেব্যাপারে পুলিশ যথেষ্ঠ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেঙ্গু প্রতিরোধে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগ

প্রকাশের সময় : ১২:২৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১