শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

বালিয়াকান্দিতে হত্যা মামলার আসামিকে হাতুড়িপেটা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • / 336

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ি গ্রামে জিয়া ফকির নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের আদেল ফকিরের ছেলে। বর্তমানে তিনি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ওই গ্রামের আব্দুর রব ফকির হত্যা মামলায়  দীর্ঘদিন কারাগারে থেকে সম্প্রতি  জামিনে তিনি মুক্তি পেয়েছেন।

চিকিৎসাধীন জিয়া ফকির জানান, আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেশ কয়েকদিন আগে। কিন্তু বাড়িতে এসেছেন গত শুক্রবার সকালে। রাতে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে হেঁটে মসজিদে যাবার সময় কুরুম মার্কেটের কাছে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা করে। তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে। এসময় স্থানীয়  এক ব্যবসায়ী ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। হামলাকারীদের কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন।

বালিয়াকান্দি থানার ওসি তারেকজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনও কেউ অভিযোগ দেয়নি। কারা কেন তার উপর হামলা করেছে তা তদন্ত করে জানতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে হত্যা মামলার আসামিকে হাতুড়িপেটা

প্রকাশের সময় : ০৭:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১