গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে মোটরসাইকেলচাপায় মাদ্রাসাছাত্র নিহত

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / 353

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজনচালা এলাকায় মোটরসাইকেল চাপায় সাব্বির হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর গ্রামের মাহবুব খানের ছেলে। রাজবাড়ী শহরের বিনোদপুর নতুনপাড়া জয়েনুদ্দিন মাদ্রাসার ছাত্র ছিল সে।
জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে একটি বেপরোয়া মোটরসাইকেল শিশুটিকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে মারা যায়।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে। চালকের সন্ধান চলছে। ভুক্তভোগী পরিবার মামলা দিলে তা গ্রহণ করা হবে।
Tag :
























