Dhaka ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল কী পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব? নিরপরাধ কাউকে হয়রানি না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি

রাজবাড়ীতে ঝাড়ফুকের কথা বলে গৃহবধূকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • / 392

জনতার আদালত অনলাইন ॥ ঝাড়ফুকের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলো রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত মোহন গাইনের ছেলে মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ এবং পাশর্^বর্তী চরবাগমারা গ্রামের মুনছুর বিশ^াসের ছেলে ফারুক বিশ^াস। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী পরিবার ও রাজবাড়ী সদর থানা সূত্রে জানা যায়, ওই গৃহবধূ  শারীরিক সমস্যায় ভুগছিলেন। মান্নান গাইন এলাকায় কবিরাজী করে বেড়ায়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে মান্নান গাইন ওই গৃহবধূকে ঝাড়ফুকের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে চরবাগমারা গ্রামের একটি মাঠে নিয়ে যায়। সেখানে মান্নান ও ফারুক তাকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, নিপীড়নের শিকার গৃহবধূকে রাজবাড়ী সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। মামলার আসামিদের শুক্রবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ঝাড়ফুকের কথা বলে গৃহবধূকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১