Dhaka ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপি অপপ্রচার চালাচ্ছে: রাশেদ খান প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার বরিশালে এইডস রোগী বাড়ছে, বেশির ভাগই সমকামী খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

বালিয়াকান্দিতে পৃথক হামলা সংঘর্ষে দম্পতিসহ আহত ৫

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • / 474

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ও ইসলামপুর ইউনিয়নের পৃথক দুটি সংঘর্ষে দম্পতিসহ পাঁচজন আহত হয়েছে। সোমবার রাতে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বহরপুর ইউনিয়নের বাবুলতলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগম আহত হন। তাদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মমতাজ বেগম  জানান, জমি নিয়ে তারই চাচাতো ভাই  নজরুল শেখের সাথে বিরোধ চলে আসছে। এর জের ধরে তাদের উপর হামলা চালানো হয়।

 অপরদিকে ইসলামপুর ইউনিয়নের বারাদি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতরা হলো ব্যবসায়ী গোলাম মোস্তফা, রিপন শেখ ওরফে মাদাই ও সাহেরা বেগম। এদের মধ্যে প্রথম জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকী দুজনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের সবাই একই গ্রামের বাসিন্দা। গ্রামের একটি চুরিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, এবিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে পৃথক হামলা সংঘর্ষে দম্পতিসহ আহত ৫

প্রকাশের সময় : ০৭:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১