রাজবাড়ীতে স্বাস্থ্য সচেতনতায় চলছে অভিযান
- প্রকাশের সময় : ০৭:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / 408
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলায় স্বাস্থ্য সচেতনতায় মোবাইল কোর্টে চানাচুর কারখানা ও পাবলিক প্লেসে ধুমপান করায় জরিমানা করা হয়েছে। একই সাথে মাস্ক বিতরণও করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার এর নেতৃত্বে রাজবাড়ী নতুন বাজার, ১নং রেলগেট ও মদিনা চানাচুর কারখানায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ ২ টি প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি না মানায় দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১ হাজার ৫০০ টাকা, পাবলিক প্লেসে ধুমপান করায় ধুমপান ও তামাক জাতদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০০৫ এর ৪(১) ধারার অপরাধে ৪(২) ধারায় ৩০০ টাকাসহ মোট ১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার স্বাস্থ্য বিধি না মানায় ২জন ব্যাক্তিকে দন্ড ১৮৬০এর ২৬৯ ধারায় ৪০০ টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ এর ৩৭ ধারায় মদিনা চানাচুর কারখানাকে ৫ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন। অভিযানে ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং জন সচেতনায় মাক্স বিতরণ করা হয়। পেসকার আফতাব উদ্দিন ও সুদিপ বিশ্বাস এবং শৃঙ্খলায় আনসার বাহিনীর একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

























