শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

রাজবাড়ী কারাগারে কয়েদি জোসনের মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • / 319

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ী জেলা কারাগারে জোসন মোল্লা (৫৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে অসুস্থ অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মেছেঘাটা এলাকার বাসিন্দা ছিল।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মামুন অর রশীদ জানান, পাবনার বেড়া থানায় পুলিশ হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিল জোসন। এছাড়া রাজবাড়ীতে একটি হত্যা মামলার আসামি সে।  ২০১৯ সালের ২৫ এপ্রিল তারিখে গ্রেপ্তার হয়ে সে রাজবাড়ী কারাগারে কয়েদি হিসেবে বন্দী ছিল। রোববার বিকেল পৌনে চারটার দিকে সে বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে দুপুর পৌনে একটায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী কারাগারে কয়েদি জোসনের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১