গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / 358

জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রোববার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বেতেঙ্গা রেলগেট এলাকা থেকে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো একই উপজেলার খাট্টা গ্রামের আমজাদ মিয়ার ছেলে সিনবাদ মিয়া ও সর্পবেতেঙ্গা গ্রামের আসমত শেখের ছেলে নুর ইসলাম শেখ।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। এব্যাপারে বালিয়াকান্দি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Tag :

























