Dhaka ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৫ পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা একের পর এক রেকর্ড গড়ে চলছে আর্জেন্টিনা এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়

রাজবাড়ীতে করোনা প্রতিরোধে মাঠে পুলিশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • / 368

স্টাফ রিপোর্টার ॥ করোনার উচ্চ ঝুঁকির জেলাগুলোর মধ্যে রাজবাড়ী একটি। করোনা প্রতিরোধে জনসচেতনতাসহ নানান কর্মসূচী নিয়ে মাঠে রয়েছে পুলিশ। গণপরিবহনে যাতে স্বাস্থ্যবিধি বজায় রেখে যাত্রী নেয়া হয় সেদিকেও করছে তদারকি। জেলা সিভিল সার্জনের তথ্য মতে, রাজবাড়ীতে গত ১০ দিনে ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার শহরের বিভিন্ন স্থানে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। হাট-বাজারের দোকানের সামনে ক্রেতারা যুাতে সামাজিক দূরত্ব মেনে দাঁড়ায় এজন্য গোলাকার আকৃতি করে দিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হ্যান্ড মাইকে প্রচারণা চালাতে দেখা গেছে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে রাজবাড়ী জেলাও রয়েছে । গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এই জেলায়। সংক্রমণ রোধে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে । সরকারি নির্দেশার পর থেকেই জেলা পুলিশ হাট-বাজার, সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পথচারিদের মাস্ক পরিয়ে দেওয়াসহ গণপরিবহনগুলোতে যেন অতিরিক্ত যাত্রী বহন  না করে এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা যেন পরিবহনে উঠা নামা করে সেদিকে নজরদারি রাখছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে করোনা প্রতিরোধে মাঠে পুলিশ

প্রকাশের সময় : ০৬:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১