Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

রাজবাড়ীতে নাটক ‘নবাব থেকে শেখ মুজিব’ মঞ্চস্থ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • / 457

জনতার আদালত অনলাইন ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বুধবার রাতে একাডেমির মিলনায়তনে নাটক ‘নবাব থেকে শেখ মুজিব’ মঞ্চস্থ হয়েছে। অজয় দাস তালুকদার রচিত ও অসীম পাল নির্দেশিত নাটকটি পলাশী প্রান্তরে নবাব সিরাজউদৌলার পতন দৃশ্য থেকে শুরু হয়ে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ, প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরামের ফাঁসি, বাঘা যতীনের বিভিন্ন চিত্র, ওই সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনাবলী, সাধারণ মানুষের উপর শোষণ, অত্যাচার, নিপীড়ন ইত্যাদি তুলে ধরা হয়। এরপর ১৯২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, তাঁর বেড়ে ওঠা, চোখের অসুখ, ছাত্রজীবন, রাজনীতিতে সম্পৃক্ততা, ১৯৪৭ সালের দেশ ভাগ, ৫২র ভাষা আন্দোলন, ৬৬র ছয় দফা, ৭১ সালের মুক্তিযুদ্ধ, ৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, দেশ গঠন পেরিয়ে ১৯৭৫ গুলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিয়ে শেষ হয় নাটকটি।

নাটক মঞ্চায়ন উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কর, রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ অশোক কুমার ঘোষ, পিপলস থিয়েটার ফেডরেশনের বৃহত্তর ফরিদপুরের সমন্বয়কারী ম. নিজাম, গ্রুপ থিয়েটার ফেডারেশনের উপদেষ্টা পরিষদের সদস্য উত্তম সরকার, রাজবাড়ী শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে নাটক ‘নবাব থেকে শেখ মুজিব’ মঞ্চস্থ

প্রকাশের সময় : ০৭:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০