শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

গোয়ালন্দে মারামারির মামলায় আ’লীগ নেতা সালাম গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • / 477

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মৃধা ওরফে সালাম মহুরীকে (৪৫) গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে সিরাজ খার পাড়া মৃত জয়নাল মৃধার ছেলে।
এ ছাড়া তিনি গোয়ালন্দ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় বর্তমান নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল ও তার প্রতিদ্বন্দ্বী প্রয়াত আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম মন্ডল সমর্থকদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর তারিখে দৌলতদিয়া সাহাদত মেম্বার পাড়ার মালেক খন্দকারের ছেলে নুরু মন্ডলের সমর্থক হিসেবে পরিচিত সুজন খন্দকার বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত সম্প্রতি আসামী সালাম মৃধার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
এ ব্যাপারে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুর রহমান টিটু দাবী করে বলেন, মামলাটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, সালাম মহুরী পলাতক ছিলেন। তাকে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে মারামারির মামলায় আ’লীগ নেতা সালাম গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০