বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ী‌তে মাস্ক না পরে জরিমানা গুণলেন ৪৯ জন‌

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • / 381

জনতার আদালত অনলাইন ॥ ক‌রোনার দ্বিতীয় ঢেউ মোকা‌বেলায় জনগণ‌কে স‌চেতন কর‌তে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্নস্থা‌নে অভিযান প‌রিচালনা ও মাস্ক বিতরণ করা হ‌য়ে‌ছে।

এ সময় স্বাস্থ‌্যবি‌ধি না মে‌নে ও মাস্ক ব্যবহার না ক‌রে জনসমাগম স্থানে ঘুরা‌ফেরা করার দা‌য়ে রাজবাড়ী সদ‌রের ৩১ জন‌কে ৮ হাজার ৭০০ টাকা ও বা‌লিয়াকা‌ন্দির ১৮ জন‌কে ২ হাজার ৯৭০ টাকাসহ মোট ৪৯ জন‌কে ১১ হাজার ৬৭০ টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম্যমান অাদালত।

বুধবার সকাল থে‌কে দুপুর পর্যন্ত চলে এ অ‌ভিযান।

এ সময় রাজবাড়ী সদ‌রে পৃথক ভা‌বে  অভিযান ও ভ্র্যাম্যমান অাদালত প‌রিচালনা ক‌রেন জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার, রেজোওনা নাহিদ ও পিপুল সিকদার এবং বা‌লিয়াকা‌ন্দি‌তে অ‌ভিযান ও ভ্রাম্যমান অাদালত প‌রিচালনা ক‌রেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আম্বিয়া সুলতানা।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আম্বিয়া সুলতানা জানান, স্বাস্থ্যবিধি না মেনে জনসমাগমপূর্ণ স্থানে মাস্কবিহীন অবস্থায় চলাফেরার দায়ে ১৮ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪ (২) ধারায় ২ হাজার ৯৭০ টাকা জরিমানা করেন। এছাড়া এসময় প্রায় ৬০০টি মাস্ক বিনামূ‌ল্যে বিতরণ করেছেন। অভিযান বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা সহ‌যো‌গিতা ক‌রেন এবং জনস্বা‌র্থে এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে ব‌লেও জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী‌তে মাস্ক না পরে জরিমানা গুণলেন ৪৯ জন‌

প্রকাশের সময় : ০৬:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০