Dhaka ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ হান্টা ভাইরাস কী, মহামারির আশঙ্কা কতটা? লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

প্রাক্তন স্ত্রীর সাথে ফোনে কথা বলায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে দ্বিতীয় স্ত্রী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • / 500

জনতার আদালত অনলাইন ॥ প্রাক্তন স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলায় ক্ষিপ্ত হয়ে আসাদ মন্ডল নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ  কেটে দিয়েছে তার দ্বিতীয় স্ত্রী রিক্তা খাতুন। ঘটনাটি  ঘটেছে রাজবাড়ীর পাংশা পৌর এলাকার বিষ্ণুপুর গ্রামে। শুক্রবার সকালে ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয়  সন্ধ্যার দিকে। বর্তমানে দুজনেই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আছাদ মন্ডল একই গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে।

এলাকাবাসী ও আছাদের পারিবারিক সূত্র জানায়, প্রথম স্ত্রী সালমা খাতুনের সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর দুই বছর আগে রিক্তা খাতুনকে বিয়ে করেন আসাদ মন্ডল। কিন্তু আসাদ মন্ডল তার প্রথম স্ত্রীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতেন। বিষয়টি কখনই ভালোভাবে নেয়নি রিক্তা খাতুন। এনিয়ে তাদের দাম্পত্য কলহ চলছিল। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার রাতে উভয়ের মধ্যে তুমুল ঝগড়াঝাটি হয়। শুক্রবার সকালের দিকে স্বামী আসাদ যখন ঘুমে অচেতন তখন রিক্তা খাতুন ধারালো ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়। সামাজিক লাজলজ্জার ভয়ে আসাদ বিষয়টি কাউকে বলেননি। পরে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। ওই সময় এলাকাবাসী বিষয়টি জানতে পেরে রিক্তা খাতুনকে মারধর করে। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

রিক্তা খাতুনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আসাদ তার প্রাক্তন স্ত্রীর সাথে ফোনে কথা বলার বিষয়টি আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। একারণে একাজ করেছি।

পাংশা থানার ওসি শাহাদত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। স্বামী স্ত্রী দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। এব্যাপারে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত  ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাক্তন স্ত্রীর সাথে ফোনে কথা বলায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে দ্বিতীয় স্ত্রী

প্রকাশের সময় : ০৬:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০