Dhaka ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় : প্রধানমন্ত্রী স্ত্রী মশা দমনে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ পুরুষ মশা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান

বালিয়াকান্দিতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
  • / 399

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। অতিরিক্ত মুল্যে সার বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে।

শুক্রবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস,এম আবু দারদা বালিয়াকান্দি উপজেলায় নবাবপুর ইউনিয়নের বেরুলি বাজার, তালতলা বাজার, নারুয়া ইউনিয়নের নারুয়া বাজার ও বিভিন্ন সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রয়, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং লাইসেন্স ছাড়া সার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর বিভিন্ন ধারায় তালেব সরদার (সাগর এন্টারপ্রাইজ), মোঃ ছেকেন মন্ডল (জাহিদ স্টোর), মোঃ জাহাঙ্গীর হোসেন (জিহাদ কৃষি ভান্ডার) ও মোঃ রবিউল ইসলাম (রাজিব স্টোর) মোট চারজন সার ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্য বাজারে উপস্থিত ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে সার বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় জরিমানা

প্রকাশের সময় : ০৮:৩৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০