Dhaka ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে বাঁচতে পারে অন্তত ৫টি অণুজীব! ‘শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে’ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

রুট পরিবর্তন করে আজ থেকে ভাঙ্গা যাবে আন্তঃনগর মধুমতি ট্রেন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • / 653

জনতার আদালত অনলাইন ॥ রুট পরিবর্তন করে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেল স্টেশন থেকে গোয়ালন্দ ঘাট না গিয়ে আজ থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা পর্যন্ত যাতায়াত করবে। রাজবাড়ী থেকে ৬৪ কিলোমিটার দূরত্বে ভাঙ্গা যেতে ট্রেনটির সময় লাগবে এক ঘণ্টা ২০ মিনিট।

রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস টেন চালুর শুরু থেকে রাজশাহী থেকে রাজবাড়ী হয়ে গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলাচল করতো। সাম্প্রতিক সময়ে ফরিদপুর জেলার ভাঙ্গা রুটের গুরুত্ব বিবেচনা করে রুট পরিবর্তন করে রাজবাড়ী হয়ে ভাঙ্গা পর্যন্ত চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নতুন সময়সূচীতে ট্রেনটি সকাল আটটায় রাজশাহী থেকে ছেড়ে রাজবাড়ী পৌছাবে ১২টা ৩০ মিনিটে। ১২টা ৪০ মিনিটে রাজবাড়ী থেকে ছেড়ে ভাঙ্গা পৌছাবে দুপুর দুইটায়। ভাঙ্গা থেকে দুপুর দুইটা ২৫ মিনিটে ছেড়ে রাজবাড়ী পৌছাবে তিনটা ৩৮ মিনিটে। রাজবাড়ী থেকে পুনরায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে তিনটা ৪৩ মিনিটে। আন্তনগর মধুমতি ছাড়াও রাজবাড়ী-ভাঙ্গা রুটে রাজবাড়ী এক্সপ্রেস ১ ও ২ নামে দুটি মেইল ট্রেন প্রতিদিন চলাচল করে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাত্রী সাধারণের সুবিধার কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রুট পরিবর্তন করে আজ থেকে ভাঙ্গা যাবে আন্তঃনগর মধুমতি ট্রেন

প্রকাশের সময় : ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০