শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

দৌলতদিয়া যৌনপল্লীতে চাঁদাবাজীর অভিযোগে কথিত দুই সাংবাদিক গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • / 398

জনতার আদালত অনলাইন : দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীতে চাঁদাবাজীর মামলায় কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বুধবার সকালে যৌনপল্লীর সংলগ্ন দৌলতদিয়া রেল স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নারানের ছেলে রাসেল রাফি (২৫) ও নুর আলমের ছেলে রবিন হোসেন (২৮)।

রাফি একটি অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার এবং রবিন ভিডিও এডিটর বলে নিজেদের দাবী করেন। তাদের বিরুদ্ধে যৌনপল্লীর বাড়ীওয়ালী পুষ্প রাণী বাদী হয়ে ২৭ অক্টোবর মঙ্গলবার রাজবাড়ীর ৩নং আমলী আদালতে চাঁদাবাজী ও মারপিটের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই দিনই গোয়ালন্দ ঘাট থানায় এজাহারভুক্ত করার আদেশ দেন। পুলিশ এর আলোকে বুধবার সকালে অভিযান চালিয়ে রাফি ও রবিনকে আটক করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আটক দুই আসামীসহ অজ্ঞাতনামা ৫/৭ জন গত ২০ অক্টোবর রাত ১০টার দিকে যৌনপল্লীর বাড়ীওয়ালী পুষ্প রাণীর বাড়ীতে গিয়ে হামলা করে। তারা বাড়ীওয়ালীর নিকট ইতিপূর্বে দাবীকৃত চাঁদার ২ লক্ষ টাকার জন্য অস্ত্রের মূখে প্রাণনাশের হুমকি দেয় এবং এলোপাথারী মারপিট করে। এক পর্যায়ে পুষ্প রাণী তার ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা তাদের হাতে তুলে দেয়। এরপর তারা আগামী ৭ দিনের মধ্যে বাকী দেড় লক্ষ টাকা পরিশোধের হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে গোয়লন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, চাঁদাবাজী, মারপিট ও যৌনপল্লীতে ত্রাস সৃষ্টির সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতে কথিত সাংবাদিক রাসেল ও রবিনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রাসেল ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল। ওই মাদক মামলায় সে জামিনে রয়েছে। মূলত এরা পল্লীতে ত্রাস সৃষ্টি, চাঁদাবাজী ও মাদক ব্যবসার সাথে জড়িত। নিজেদের অপকর্ম আড়াল করতে তারা ফেসবুক নির্ভর একটি অখ্যাত অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয় দেয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া যৌনপল্লীতে চাঁদাবাজীর অভিযোগে কথিত দুই সাংবাদিক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০