Dhaka ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

গোয়ালন্দে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • / 333

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে মঙ্গলবার গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত ধর্ষক আজাদ মোল্লা (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলা চর মৌকুড়ি গ্রামের সলিম মোল্লার ছেলে।

ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মা জানান, গত সোমবার তিনি প্রতিদিনের মত কাজে চলে আসেন। এসময় বাড়িতে তার মেয়ে একাই ছিল। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় আজাদ মোল্লা তাদের শয়নকক্ষে প্রবেশ করে তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়রা টের পেলে আজাদ মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এলাকাবাসী তাকে আটক করে। আজাদ মোল্লা গোয়ালন্দ মোড়ে মোবাইল সার্ভেসিংয়ের কাজ করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদি হয়ে আজাদ মোল্লার বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেছেন। স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী

প্রকাশের সময় : ০৭:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০