Dhaka ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

রাজবাড়ীতে ১১ জেলের কারাদন্ড ॥ জাল ও ইলিশ জব্দ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮
  • / 488

জনতার আদালত অনলাইন ॥ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে রাজবাড়ীতে ১১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। এসময় জেলেদের কাছ থেকে ১০ কেজি ইলিশ মাছ ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নদীতে মাছ ধরা অবস্থায় আট জেলেকে আটক এবং তাদের কাছ থেকে ১০ কেজি ইলিশ ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২০ দিনের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন গ্রামে। জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিম খানায় দান করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার রাতে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীতে মাছ ধরার অপরাধে মনসুর, ফরহাদ ও ছবেদ নামে তিন জেলেকে সাত দিনের কারাদন্ড দেয়া হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ড দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ১১ জেলের কারাদন্ড ॥ জাল ও ইলিশ জব্দ

প্রকাশের সময় : ০৯:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮