Dhaka ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বুরকিনা ফাসোয় ফিরল মৃত্যুদণ্ড, নিষিদ্ধ সুন্দরী প্রতিযোগিতা কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন নারী থেকে পুরুষ হওয়ার দাবি, বিয়ে করলেন তরুণীকে সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক আজ ৮১তম জাতিসংঘ দিবস বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়ে মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে : ধর্মমন্ত্রী ফুটপাতে পার্কিং করা ছিল আসিফ আকবরের গাড়ি, সিএনজিতে এসে গুলি করে দুর্বৃত্ত

মাধ্যমিকের সব শিক্ষকের জন্য মাউশির জরুরি নির্দেশনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 62

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কোর্সটি শেষ করে সনদ ডাউনলোড করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে কোর্সটি সম্পন্ন করতে হবে। মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে পিডিএস আইডি ব্যবহার করে লগইন বা রেজিস্ট্রেশন করে এতে অংশ নেওয়া যাবে।

প্রশিক্ষণ কোর্সে মোট ছয়টি মডিউল রয়েছে। ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্যক্রম শেষে এর ছবি বা ভিডিও নির্ধারিত লিংকে শেয়ার করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।

ছয়টি মডিউল ও নির্ধারিত শ্রেণি কার্যক্রম সম্পন্ন করার পর শিক্ষকরা মাউশি ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালকের স্বাক্ষরিত সনদ অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যেই প্রশিক্ষণ শেষ করার জন্য শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাধ্যমিকের সব শিক্ষকের জন্য মাউশির জরুরি নির্দেশনা

প্রকাশের সময় : ০৯:১৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬