Dhaka ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদরাসা ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না : জামায়াত আমির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে এমন অভিযোগ কেউ করতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, মাদরাসা ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেছেন, ‘মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা, গাঞ্জা এগুলা সেবন করে কেও বলতে পারবে না। এমনকি খুব এক্সেপশনাল ছাড়া মাদরাসার কোনো ছাত্রের ঠোঁটে আপনি সিগারেটও দেখবেন না।’

এছাড়া দেশবাসীর উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব থাকবে।’

এদিকে দেশের কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও এ সময় অভিযোগ করেন জামায়াত আমির।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদরাসা ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না : জামায়াত আমির

প্রকাশের সময় : ১১:১৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬