Dhaka ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা বিপিএলে ফিক্সিং : সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ যশোরের শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা মায়ের বিচার চাইতে গিয়ে হুমকি-হয়রানির অভিযোগ জাবি শিক্ষার্থীর কালীগঞ্জে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম রোপণ বাড়াতে চাষি উদ্বুদ্ধকরণ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন সাপাহারে ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৪০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর শিক্ষকরা।

মঙ্গলবার শিক্ষকরা নবনিযুক্ত ট্রেজারারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে গত ৩০ আগস্ট ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত ২৭ আগস্ট রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে চার বছর মেয়াদে অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটে—নিয়োগ দেওয়া হয়।

প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বিশ্ববিদ্যালয়ের নবম ট্রেজারার এবং অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ পাওয়া প্রথম ট্রেজারার। তিন দশকের বেশি শিক্ষকতা জীবনে তিনি কলা অনুষদের ডিন, সিন্ডিকেট ও অর্থ কমিটির সদস্য, বিভাগীয় প্রধান, পরিবহন প্রশাসক, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহকারী প্রক্টরসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর উপাচার্য ও ট্রেজারার পদ শূন্য থাকাকালে তিনি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেন।

অভিনন্দন জানানোর সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

প্রকাশের সময় : ০৮:৪০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬