Dhaka ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পতিত সরকারের উন্নয়নের সূচকের সঙ্গে বাস্তবতার মিল নেই : ড. তিতুমীর নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ভিলেজ পলিটিক্স সামাজিক ব্যাধি, অবসান হওয়া জরুরি জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা ৬৪ জেলার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ কালুখালীতে গৃহবধূ মীমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা রাণীনগরে ৬ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ কিশোর

জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 18
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নতুন ট্রেজারার (কোষাধ্যক্ষ) হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হলো। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিয়োগের উল্লেখযোগ্য শর্তাবলী:
  • মেয়াদকাল: যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি পূর্বে ঘটে সে সময় পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।
  • ভাতা ও সুবিধা: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী তিনি নির্দিষ্ট মাসিক সম্মানী ও বিধিমোতাবেক অন্যান্য পদসংশ্লিষ্ট সুবিধা প্রাপ্য হবেন।
  • ক্যাম্পাসে অবস্থান: তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
  • দায়িত্ব: বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) কর্তৃক অর্পিত দায়িত্ব তিনি পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা

প্রকাশের সময় : ১০:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬