Dhaka ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে ‘Youth Impact Summit-2026’ অনুষ্ঠিত

জবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 7

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘Youth Impact Summit-2026’ অনুষ্ঠিত হয়েছে। তরুণদের দক্ষতা (Skills), কণ্ঠস্বর (Voice) ও নেতৃত্ব (Leadership) বিকাশের লক্ষ্যে আয়োজিত এ সামিটে তরুণদের নেতৃত্ব, দক্ষতা এবং সামাজিক পরিবর্তনে তাদের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১০ম তলার মিনি কনফারেন্স রুমে এ সামিট অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম দপ্তর, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (সিডব্লিউএফ) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাব যৌথভাবে এ আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার। প্রধান আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক।

এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের গ্রোথ এডিটর আজাদ বেগ এবং বিডিজবসের হেড অব প্রোগ্রাম অ্যান্ড অ্যাক্টিভেশন মোহাম্মদ আলী ফিরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ ইসরাত আজমেরী।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান তালুকদার বলেন, দক্ষতা, কণ্ঠস্বর ও নেতৃত্ব—এই তিনটি বিষয় একে অপরের পরিপূরক। লিডারশিপ ক্লাসরুম থেকেই শুরু হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর নেতৃত্বের যাত্রা শুরু হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নেতৃত্ব মানেই রাজনৈতিক পদ নয়। কর্মজীবন ও বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রেই নেতৃত্বের দায়িত্ব নিতে হয়। পরিশ্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিশ্রম থাকলে যেকোনো কিছু সম্ভব। একবার ব্যর্থ হলে আবার চেষ্টা করতে হবে; ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব।

প্রধান আলোচকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, তরুণরাই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশ ঘটাতে পারলে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশ ও সমাজের পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। Skills, Voice ও Leadership-এর সমন্বয় তরুণদের সেই সক্ষমতা অর্জনের পথ তৈরি করে।

তিনি আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না। যোগাযোগ দক্ষতা, চিন্তার সক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্ব দেওয়ার গুণও অর্জন করতে হবে। নিজেদের কণ্ঠকে ইতিবাচক কাজে ব্যবহার করে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে শাহ্ ইসরাত আজমেরী বলেন, রাজনৈতিক কিংবা সামাজিক—প্রতিটি ক্ষেত্রেই তরুণদের জন্য দক্ষতা, কণ্ঠস্বর ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটির সমন্বয়ে নিজেদের দক্ষতা ও সক্ষমতা গড়ে তুলতে পারলে তরুণরা দেশ পরিচালনা, অর্থনীতি, সমাজ, উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তিনি আরও বলেন, তরুণদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের তরুণরা নিজেদের মেধা, সংস্কৃতি, শান্তিপূর্ণ মানসিকতা ও ইতিবাচক কর্মকাণ্ডকে কাজে লাগাতে পারলে শুধু বাংলাদেশ নয়, বিশ্বেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

অনুষ্ঠানে তরুণদের দক্ষতা, কণ্ঠস্বর ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি সামাজিক পরিবর্তনে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সেরা পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়া চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের পক্ষ থেকে দ্য ডেইলি স্টারের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিব মাদবরকে ‘Youth Impact Award-2026’ প্রদান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জবিতে ‘Youth Impact Summit-2026’ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬