Dhaka ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছর আর হচ্ছে না বিপিএল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 7

এ বছর আর মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল। ফ্র্যাঞ্চাইজিদের নানা অনিয়ম, আর্থিক জটিলতা এবং গত কয়েক বছরে লোকসানের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এবার তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বরং সবকিছু নতুন করে গুছিয়ে আগামী বছর বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড।

বিপিএল নিয়ে আলোচনায় বিসিবি সভাপতি তামিম ইকবাল সরাসরিই জানিয়েছেন, এ বছর বিপিএল হচ্ছে না। একই সঙ্গে নতুন একটি ফর্মুলা নিয়ে কাজ করার কথাও জানান তিনি।

বিপিএলের সাম্প্রতিক সমস্যাগুলোর পেছনে ফ্র্যাঞ্চাইজিদের নিয়ম না মানা ও আর্থিক দায়বদ্ধতার ঘাটতিকে বড় কারণ হিসেবে দেখছেন তামিম। তাঁর দাবি, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে।

তামিম বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার কথা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাগুলো ঠিক করতে পারছি না, ততক্ষণ লোকসান করে টুর্নামেন্ট আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়।’

তবে বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বিসিবির। বরং দীর্ঘমেয়াদে আরও ভালোভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চায় বোর্ড। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের এটা করার ইচ্ছা শতভাগ আছে। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি সবকিছু সঠিকভাবে করতে চাই। এতে যদি ছয় মাস বা ১২ মাস সময়ও লাগে, আমি সেটা নেব।’

ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। যেসব দলের বকেয়া, ব্যাংক গ্যারান্টি কিংবা অন্যান্য জটিলতা রয়েছে, সেগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে আগামী আসরের জন্য যথেষ্ট সময় হাতে রেখে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চায় বোর্ড।

তামিম বলেন, ‘আমরা আগামী বছর এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া শেষ করতে চাই। আগে যেটা হতো, একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। এবার আমরা যথেষ্ট সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চাই, যাতে কেউ শেষ মুহূর্তে সরে গেলে আমাদের বিকল্প খোঁজার সময় থাকে।’

বিপিএল আয়োজনের জন্য দ্রুত কয়েকটি দল দাঁড় করানো সম্ভব হলেও সেটি করতে চান না তামিম। তাঁর কাছে টুর্নামেন্ট আয়োজনের চেয়ে সুষ্ঠু কাঠামো তৈরি এবং বিসিবির ভাবমূর্তি ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ।

তামিমের ভাষায়, ‘আমি চাইলে কালকেই পাঁচটা দল দাঁড় করিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সুষ্ঠু ক্রিকেট এবং বিসিবির মর্যাদা বজায় রাখা। এ জন্য যদি সমালোচনাও শুনতে হয়, আমি প্রস্তুত।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এ বছর আর হচ্ছে না বিপিএল

প্রকাশের সময় : ০৯:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬